প্রয়োজনে জীবন দিয়ে লড়াই করে বিজয় অর্জন করব: ওবায়দুল হক নাসির
‘আমাদের নেতা তারেক রহমান, তিনি বাংলাদেশের যেখানেই যাচ্ছেন লাখ লাখ মানুষ তার পেছনে ছুটে যাচ্ছে। এর একটি মাত্র কারণ- বিএনপি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছে।’ কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় তারেক রহমানের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে ওবায়দুল হক নাসির বলেন, বিগত সময়ে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, অসংখ্য সহযোদ্ধাদের হারিয়েছি যাদের লাশটাও আমরা পাই নাই। এই নির্বাচন অর্জন করতে গিয়ে আমরা লাখ লাখ নেতাকর্মী দিনের পর দিন কারাভোগ করেছি, বনে-বাদারে ঘুমিয়েছি শান্তিতে বসবাস পারি নাই।
তিনি আরো বলেন, আমাদের হৃদয়ের আবেগ, আমাদের ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে দেওয়া দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানে জন্য। তার জন্য আমরা লাখ লাখ নেতা-কর্মী রাজপথে রয়েছি। প্রয়োজনে জীবন দিয়ে লড়াই করে বিজয় অর্জন করব।
যোগ করে ওবায়দুল হক নাসির বলেন, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, এই বাংলাদেশের উৎপাদনমুখী যে ৩১ দফা আমাদের নেতা শুনিয়েছেন সেটা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আগামী ১২ তারিখ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে লড়াই করে, সংগ্রাম করে ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। লক্ষ্য একটাই ধানের শীষের বিজয়।


আপনার মতামত লিখুন
Array