খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

‘আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া’ ম্যাচ দেখতে ঢাবিতে আসছে আর্জেন্টাইন রাষ্ট্রদূত ও মেসির বন্ধু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
‘আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া’ ম্যাচ দেখতে ঢাবিতে আসছে আর্জেন্টাইন রাষ্ট্রদূত ও মেসির বন্ধু

বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে আসবেন বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তার টিমমেট।

আজ (২২ জুন) বাংলাদেশ সময় রাত এগারোটার যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে আসবেন তারা। এছাড়া আগামী বুধবার (২৪ জুন) দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমবের আয়োজন করছে ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’। সেই ফ্ল্যাশমব আয়োজনেও উপস্থিত থাকবেন আর্জেন্টাইন আ্যম্বাসেডর, মেসির বন্ধু রুলি ও আর্জেন্টাইন বেশ কিছু অতিথি।

রবিবার (২১ জুন) বেলা সাড়ে তিনটায় আর্জেন্টাইন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে আমার তাদের (রাষ্ট্রদূত ও মেসির বন্ধু রুলি) সাথে দেখা করেছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসতে চাচ্ছেন। যেহেতু ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রাউন্ড তৈরি হয়েছিল আর্জেন্টাইন ফ্যানদের এবং ২০২৬ সালে এসেও একইরকম একটা পরিবেশ-আবহ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আর্জেন্টিনার একটা টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখতে চায় এবং সেই দলটি বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠে খেলা দেখতে আসবেন। এখন এটা নির্ভর করছে আগামীকালের পরিবেশ এবং আবহাওয়ার ওপর। সবকিছু ঠিকঠাক থাকলে মুহসিন হলের মাঠে তারা খেলা দেখবেন।

তিনি আরও বলেন, লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদ্‌যাপনে টিএসসিতে কেক কাটা হবে এবং সেখানে আর্জেন্টিনার অ্যাম্বাসেডরসহ তাদের পুরো টিম থাকবেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।