ইঞ্জিনিয়ারদের সঙ্গে সানজিদা ইসলাম তুলির মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪ আসনের বসবাসকারী ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা-১৪ আসনের প্রধান নির্বাচনী হলরুমে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর আয়োজনে অনুষ্ঠিতসভায় ঢাকা-১৪ আসনের উন্নয়ন, প্রকৌশল পেশাজীবীদের ভূমিকা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এ্যাব ঢাকা-১৪ এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাজ্জাদুল হক সাহলু। এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাব ঢাকা-১৪ এর সদস্য ইঞ্জিনিয়ার মায়িদুল ইসলাম মুরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাব ঢাকা-১৪ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, এ্যাব ঢাকা মহানগর নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সেলিম এবং ইঞ্জিনিয়ার ইশতিয়াক নাবিল।
সভায় অংশগ্রহণকারীরা প্রকৌশলীদের পেশাগত স্বার্থ, নগর উন্নয়ন ও পরিকল্পিত ঢাকা গঠনে করণীয় বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন
Array