খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

ঢাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
ঢাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজধানীর ঢাকার গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, শিগগিরই ক্যান্টনমেন্ট থানা ইউনিটে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে যাদের সরব উপস্থিতি ছিল, যারা ত্যাগী তাদেরকে নতুন কমিটি ঘোষণার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও মেধার বিষয়টিও গুরুত্বপূর্ণ পাবে।

উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট থানাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। এই আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার এই আসন থেকে নির্বাচন করেন জয়লাভ করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।