কিডনি ভালো রাখতে দিনে কত লিটার পানি খাওয়া জরুরি
ওজনের উপর নির্ভর করবে দিনে ঠিক কতটা পরিমাণ পানি খাবেন। যার ওজন ৮০ কেজি তাকে ৬০ কেজি ওজনের কোনো ব্যক্তির চেয়ে বেশি পানি খেতে হবে। ওজনকে ৩০ দিয়ে ভাগ করলে যে ফলাফল হবে, সেটিই হবে পানির পরিমাণ। অর্থাৎ, ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে সারা দিনে ২ লিটার পানি খেতে হবে। ওজন ৮০ কেজি হলে ২.৬ লিটার পানি খেতে হবে।
এ দেশে ৬৫-৭০ কেজি ওজনের সুস্থ মানুষের শরীরে দৈনিক পানির চাহিদা ৩-৪ লিটার। শীতকালে তা কমে হয় ২-৩ লিটার। কেমন খাবার খাচ্ছেন তার উপরও নির্ভর করে পানির চাহিদা। ঘরে কম তেল-লবণ-মসলায় রান্না করা সুষম খাবার খেলে, কম পানি খেলেই হয়। বাইরের খাবার বেশি খেলে, বেশি লবণ দিয়ে রান্না খাবার নিয়মিত খেলে পানিও বেশি খেতে হবে। তবে হৃদ্রোগ, কিডনির অসুখ, অনিয়ন্ত্রিত রক্তচাপ ইত্যাদির কারণে যাদের লবণ কম খেতে হয়, তাদের পানি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা দরকার।
নারীদের তুলনায় পুরুষদের পেশির ঘনত্ব বেশি হয়। তাই সারা দিনে তাদের বেশি পানির প্রয়োজন হতে পারে। আবার যারা গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করেন, তাদের দেহে স্বাভাবিক ভাবেই পানির প্রয়োজন বেশি হয়। কারণ সেখানে আবহাওয়ার জন্য ঘাম বেশি হয়। নারীদের কমপক্ষে দিনে ১১.৫ কাপ (প্রায় ২.৭ লিটার) তরল পান করা উচিত।
অন্য দিকে পুরুষদের ক্ষেত্রে সেখানে দিনে কমপক্ষে ১৫.৫ কাপ (৩.৬ লিটার) তরল পান করা উচিত। এর মধ্যে শুধু পানি নয় কিন্তু, ডাবের পানি, শরবত বা তরল খাবারও রয়েছে। ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষার জন্য পানির পাশাপাশি ভেষজ চা, ডিটক্স পানীয়, যেমন ডাবের পানি, লেবু-পুদিনা ভেজানো পানি, মেথি বা জিরা ভেজানো পানিও নিয়ম করে পান করা উচিত। এতেও কিডনির স্বাস্থ্য ভালো থাকবে।


আপনার মতামত লিখুন
Array