দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আজ
আজ থেকে শুরু হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় হামের টিকা পাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা। আগে টিকা নেওয়া থাকলেও শিশুরা এই ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।
শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, অসুস্থ শিশুদের হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, ৩০টি উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। এখানে যেহেতু প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলোতে কাজে অগ্রসর হবো ইনশাআল্লাহ। কোনোটাই থেমে থাকবে না।


আপনার মতামত লিখুন
Array