নকআউট নিশ্চিত করা ৩২ দল, কে কার বিপরীতে?
নাকটীয়তার মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। নকআউট নিশ্চিত করা দলগুলোট মধ্যে রয়েছে- মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, বেলজিয়াম, মিশর, স্পেন, কেপ ভার্দে, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা।
রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ ও সূচি
২৯ জুন
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (রাত ১টা)
ব্রাজিল বনাম জাপান (রাত ১১টা)
৩০ জুন
জার্মানি বনাম প্যারাগুয়ে (রাত ২টা ৩০ মিনিট)
নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৭টা)
আইভরি কোস্ট বনাম নরওয়ে (রাত ১১টা)
১ জুলাই
ফ্রান্স বনাম সুইডেন (ভোর ৩টা)
মেক্সিকো বনাম ইকুয়েডর (সকাল ৭টা)
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (রাত ১০টা)
২ জুলাই
বেলজিয়াম বনাম সেনেগাল (রাত ২টা)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (ভোর ৬টা)
৩ জুলাই
স্পেন বনাম অস্ট্রিয়া (রাত ১টা)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (সকাল ৯টা)
৪ জুলাই
অস্ট্রেলিয়া বনাম মিশর (রাত ১২টা)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (ভোর ৪টা)
কলম্বিয়া বনাম ঘানা (সকাল সাড়ে ৭টা)
রাউন্ড অব ৩২ শেষে বিজয়ী ১৬ দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। এরপর প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই, যেখানে একটি হারই শেষ করে দেবে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন।


আপনার মতামত লিখুন
Array