গোলকিপারের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিলো ইরান
Belgium's Kevin De Bruyne (7), fights for the ball with Iran's Milad Mohammadi (5)during the World Cup Group G soccer match between Belgium and Iran in Inglewood, Calif., near Los Angeles, Sunday, June 21, 2026. (AP Photo/Gregory Bull)
আক্রমণে আধিপত্য, সুযোগের পর সুযোগ, তবু গোল নেই। শেষ পর্যন্ত ১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে দুই দলের লড়াই। তবে স্কোরলাইন ০-০ হলেও ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ এবং বেলজিয়ামের থিবো কোর্তোয়া।
পরিসংখ্যানেও স্পষ্ট বেলজিয়ামের আধিপত্য। পুরো ম্যাচে ২৩টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান বেইরানভান্দ। একাই ৭টি সেভ করেন তিনি।
ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। গ্রুপের হিসাব আরও জটিল করে দেওয়া এই ফলাফলে শেষ ষোলোতে ওঠার লড়াই জমে উঠেছে নতুন করে।


আপনার মতামত লিখুন
Array