খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন, পাঁচে উঠে এলো পর্তুগাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন, পাঁচে উঠে এলো পর্তুগাল

ফিফা র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে বড় পরিবর্তন এসেছে শীর্ষ ছয় দলের অবস্থানে। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিপরীতে টানা চার ম্যাচ জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।

৭ অক্টোবর প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। চতুর্থ স্থানে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড।

ব্রাজিলের পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র। সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে ২.০২ র‍্যাংকিং পয়েন্ট হারায় তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ এবং ভারতের বিপক্ষে ৪-০ গোলে জিতলেও আগের ক্ষতি পুরোপুরি পুষিয়ে নিতে পারেনি সেলেসাওরা। ফলে ১৮০৬.৫১ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ব্রাজিল।

অন্যদিকে, ব্রাজিলের জায়গা দখল করেছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি সদ্য শেষ হওয়া উইন্ডোতে চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। ওয়েলসকে ১-০, নরওয়েকে দুই ম্যাচে ২-১ ব্যবধানে এবং ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে তারা।

এই সাফল্যে পর্তুগালের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮০৭.৬৯। দুই ধাপ উন্নতি করে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি।

ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে মরক্কোও। মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে আফ্রিকার দলটি। অবশ্য এর আগে গ্যাবন ও লেসেথোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। মরক্কোর পয়েন্ট ১৮০৫.৩৪, ব্রাজিলের চেয়ে মাত্র ১.১৭ পয়েন্ট কম।

শীর্ষ দশের বাকি দলগুলোর অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া যথাক্রমে অষ্টম থেকে ১১তম স্থানে রয়েছে। দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক ধাপ করে পিছিয়ে জার্মানি ১৩ এবং ক্রোয়েশিয়া ১৪ নম্বরে অবস্থান করছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।