বিদ্যুৎ সাশ্রয়ীর জন্য নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন এবং কক্ষে ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করেন। এছাড়াও, এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন, যা বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের কক্ষে মন্ত্রিসভায় বৈঠকে প্রবেশের পরও কক্ষের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে নির্দেশনা দেন। সচিবালয়ের ১ নং ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধিনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণী বিতানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দিনের বেলা অফিস বা বাড়িতে সূর্যের আলো ব্যবহারের জন্য জানালার পর্দা সরানোর পরামর্শও দেন।


আপনার মতামত লিখুন
Array