ইসির সামনে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল, নেতৃত্বে শেকৃবির সাধারণ সম্পাদক
কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী পালনের পর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) ছাত্রদল। এ কার্যক্রমের নেতৃত্ব দেন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির।
রবিবার(১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত তিন দফা দাবিতে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি রাত ৮ টা পর্যন্ত পালনের পর শেকৃবি ছাত্রদল এ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে।
ছাত্রদল সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির বলেন, দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় ছাত্রদল সবসময় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সোহাগ, শান্ত, হিমেল, ইমরান, রিয়াজ, তোহা, পলক, আশা, আকিমুল, জাহিদ, শুভ, আব্দুর রহমান, সিফাত, সাজিদসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন
Array