ছাত্রদলের আসনভিত্তিক সমন্বয় কমিটি, টাঙ্গাইল-৫ এর প্রধান সমন্বয়ক আরিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার জন্য আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করেছে ছাত্রদল। (১৬ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সকল ইউনিটের নেতাকর্মীদের নিজ সংসদীয় আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য নিম্নোক্ত আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হলো।
সেখানে আরও বলা হয়েছে, এই কমিটি ইউনিটের নেতৃবৃন্দের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নিজ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। সঙ্গে যুক্ত করা হয়েছে আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নামের তালিকা।
উক্ত তালিকা থেকে দেখা যায় টাঙ্গাইল ৫ অর্থাৎ সদর আসনের সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম আরিফকে।
এই টিমে আরও রয়েছেন কেন্দ্রীয় সংসদের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মির্জা ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক সদস্য সচিব মোঃ সাব্বির হাসান সূর্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মাহ মুশফিক রফিক রুবাইয়াৎ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী শরীফা ইসলাম সূচনা।
উল্লেখ্য, টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক। সাবেক যুবদল ও ছাত্রদলের সভাপতি।


আপনার মতামত লিখুন
Array