খুঁজুন
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র, ১৪৩৩

সাতলা মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতলা মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের এডহক কমিটির সদ্য সাবেক সভাপতি এবং এক অভিভাবক প্রতিনিধির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সম্পত্তি ব্যবস্থাপনায় এবং প্রশাসনিক সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের বিভিন্ন খাতের কথা উল্লেখ করে সামাজের বিত্তবানদের কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করা হলেও সেই অর্থের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জন্য বই কেনার নামে মাত্র ১২ হাজার টাকার বই সরবরাহ করা হয়েছে। বাকি অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হয়েছে, সে বিষয়ে কোনো স্বচ্ছ তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস বলেন, ‘লক্ষাধিক টাকার বিষয়ে আমার জানা নেই, প্রথমবার জানলাম। এ বছর আমার কাছে ১২ হাজার টাকা আসে, যা দিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।’

এদিকে বিদ্যালয়ের নিজস্ব জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণের অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এসব দোকান থেকে নিয়মিত ভাড়া ও চাঁদা আদায় করা হলেও সেই অর্থ বিদ্যালয়ের উন্নয়ন বা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হচ্ছে না।

এ বিষয়ে সর্বেশ্বর বিশ্বাস বলেন, ‘বাজার সংলগ্ন একটা জায়গা ছিল, ১৯৮৮ সাল পর্যন্ত সেখানে স্কুল ছিল। সেবছর বন্যার সময় সেই জায়গা ভেঙে গেলে স্কুল সরিয়ে নেওয়া হয়। তখনকার স্কুল কর্তৃপক্ষ ওই জায়গায়টি আর নিয়ন্ত্রণে নেননি। এমন অবস্থায় স্থানীয় লোকজন দোকনপাট তুলে ব্যবসা করছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগের কমিটি সিদ্ধান্ত নিয়েছিল ব্যবস্থা গ্রহণের কিন্তু সরকার পতনের পর সেই কমিটি ভেঙে গেলে আর কাজটি আগায়নি। এরপর নতুন কমিটি এসে মাত্র একটি দোকানের সঙ্গে চুক্তি করেছিল। বাকি দোকানগুলোর সঙ্গে চুক্তি করার আগেই ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে যায়।’

তবে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন করে ভবন নির্মাণের কাজ চলছে।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্য, নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ না করে পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। এ ক্ষেত্রে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। সামনেও একই প্রক্রিয়ায় নিজস্ব লোক দিয়ে কমিটি করার চেষ্টা চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে নতুন করে কমিটি গঠন করতে চাই না। আমি নিয়মের বাইরে কিছু করব না। ম্যানেজিং কমিটি করার ক্ষেত্রে একটা নীতিমালা রয়েছে, সেটা অনুসরণ করেই করা হবে।’

তবে অভিভাবক ও স্থানীয়রা অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান যদি ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়, তাহলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।

নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবে ‘পিংক বাস’, যেসব রুটে যাবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবে ‘পিংক বাস’, যেসব রুটে যাবে

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ ‘পিংক বাস’ সেবা মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ সার্ভিস চালু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।’

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, নারীদের জন্য চালু হতে যাওয়া বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। একই সঙ্গে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ ঢাকার বাইরে আরো চারটি বাস এ সেবায় যুক্ত হবে।

যেসব রুটে চলবে বাস

আরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে বাস চলবে।

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস।

যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে চলবে একটি বাস। এ পথে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে।

কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০-মতিঝিল রুটে বাস চলবে।
এ রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।

এ ছাড়া মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলাচল করবে। মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটেও চলবে বিশেষ বাস। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে।

জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চলবে বাস। এ রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে বাস।

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার।

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোই বাংলাদেশের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোই বাংলাদেশের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে দেশের ক্রিকেটের বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মাশরাফি লিখেছেন, ‘পুরো শক্তির অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

অভিনেত্রী রিধিকার মৃ ত্যু র ঘটনায় প্রেমিক গ্রে প্তা র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
অভিনেত্রী রিধিকার মৃ ত্যু র ঘটনায় প্রেমিক গ্রে প্তা র

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। এ ঘটনায় হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

ওসি বলেন, অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যার প্ররোচনার মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রিধির প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো জানতে তদন্ত চলছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।