খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

মোস্তাফিজুরকে কলকাতা থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
মোস্তাফিজুরকে কলকাতা থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর দামামা বাজার আগেই বড় ধরনের সংকটে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ফলে নিলামে রেকর্ড মূল্যে দল পেলেও এবারের আসরে মাঠে নামা হচ্ছে না ‘ফিজ’-এর।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই ইতিপূর্বেই কেকেআর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, মোস্তাফিজকে আর দলে রাখা সম্ভব নয়।
বিবৃতিতে দেবজিৎ সাইকিয়া আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বোর্ড মনে করছে এই মুহূর্তে মোস্তাফিজকে সরিয়ে নেওয়াই সঠিক সিদ্ধান্ত।’

তবে কেকেআর শিবিরের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়ে তিনি যোগ করেন যে, মোস্তাফিজের বিকল্প হিসেবে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে ভেজাতে চাইলে বোর্ড কেকেআর-কে প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা প্রদান করবে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবই বিসিসিআইয়ের এমন কঠোর অবস্থানের মূল কারণ। রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) দলে নেওয়া মোস্তাফিজের অনুপস্থিতি কেকেআরের বোলিং আক্রমণের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করবে। সেই সঙ্গে এটাও নিশ্চিত হলো, এবারের আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যাবে না।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।