ঢাকা-১৫ আসনে ছাত্র ও তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা -১৫ (কাফরুল-মিরপুর) আসনের ছাত্র ও তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) মিরপুর ১৩ নম্বরে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতির কনফারেন্স হলে এই আলোচনা সভা হয়েছে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্ভুক্ত কাফরুল থানা, শেরে-বাংলা নগর থানা, ভাষানটেক থানা এবং ইউনানী আয়ুর্বেদিক কলেজ ছাত্রদলের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আকরাম আহমেদ।
অনুষ্ঠানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তরুণ সমাজের ভাবনা তুলে ধরেন ছাত্রদলের নেতা-কর্মীদের ছাড়াও বিভিন্ন এলাকার সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও নানা বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন।
বলে রাখা যায়, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মওলা গোলাপ।


আপনার মতামত লিখুন
Array