কামরুজ্জামান জুয়েলকে হাজতে প্রেরণ, মুক্তির দাবি ছাত্রদলের
বামপাশ থেকে কামরুজ্জামান জুয়েল, রবিন খান, আকরাম আহমেদ ও শহীদুল ইসলাম
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এতে প্রতিবাদ জানানোর পাশাপাশি মুক্তির দাবি করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং -১৩-এ আত্মসমর্পণ করার পর কামরুজ্জামান জুয়েলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করার কারণে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলকে হয়রানির অংশ হিসেবে এই মামলা দেওয়া হয়েছিল বলে আমরা মনে করি।
সেখানে কামরুজ্জামান জুয়েলকে মুক্তির দাবি করে বলা হয়েছে, আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে কামরুজ্জামান জুয়েলকে মুক্তি দেওয়া হোক এবং তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।


আপনার মতামত লিখুন
Array