২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
২২ বছরের অপেক্ষা, ২২ বছরের হাহাকারের পর আজ রাতে ঢাকার আকাশ উল্লাসে ভরে উঠেছে। জাতীয় স্টেডিয়ামের সবুজ গ্যালারি যেন একসঙ্গে নিশ্বাস আটকে দেখল দেশের ফুটবলের নবজাগরণ। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এক তরুণ, শেখ মোরসালিন।
তার ডান পায়ের ঝলকেই ভারত নামের অবসাদমাখা অধ্যায়ের ইতি টেনে দিল বাংলাদেশ। ঠিক সেখানেই শুরু হলো নতুন স্বপ্নের যাত্রা।
ম্যাচের ১১তম মিনিটে মোরসালিন যখন গোলটি করলেন, সারা দেশের বুকজুড়ে জমে থাকা ২২ বছরের আক্ষেপের অপেক্ষা যেন আনন্দের জোয়ারে রূপ নিল। সেই গোল যেন ঘোষণা দিল, এই বাংলাদেশ লড়তে জানে, এই বাংলাদেশ জিততেও জানে।
এএফসি বাছাইপর্বের ম্যাচে আজ ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন
Array