প্রয়াত ছাত্রদল নেতা সাব্বিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া
রাজধানীর মোহাম্মদপুর থানার যুগ্ন আহবায়ক প্রয়াত সাব্বির আহাম্মেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদসহ মহানগর ও মোহাম্মদপুর থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রয়াত সাব্বির আহাম্মেদকে স্মরণ করে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে বাসার ভেতর গলায় দড়ি বাঁধা অবস্থায় তার নিথর দেহ পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন
Array