নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া
দেশীয় জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের নতুন টেলিভিশন কমার্শিয়ালে (টিভিসি) অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। আধুনিক ডিজাইন, ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে তৈরি স্টেপের নতুন পণ্যগুলোকে কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে এই টিভিসি।
গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়োজনে টিভিসিটির চিত্রায়ণ সম্পন্ন হয়। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অংশ নিয়েছেন এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী।
টিভিসিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে তিনি আনন্দিত। আধুনিক ডিজাইন, মান ও স্বাচ্ছন্দ্যের বিষয়গুলো এবারের টিভিসিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে গ্রাহকদের রুচি ও চাহিদারও পরিবর্তন হচ্ছে। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা বিবেচনায় রেখে স্টেপের সর্বশেষ পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিকতার সমন্বয় করা হয়েছে। নতুন টিভিসির মাধ্যমে এসব বৈশিষ্ট্য গ্রাহকদের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য।
টিভিসিটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। শিগগিরই টিভিসিটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন
Array