খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

আর্জেন্টিনার ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় শাহনাজ খুশি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
আর্জেন্টিনার ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় শাহনাজ খুশি

ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন রূপে হাজির হন শোবিজ তারকারা। প্রিয় দলকে ঘিরে সামাজিকমাধ্যমে চলে উচ্ছ্বাস, খোঁচাখুঁচি, ভবিষ্যদ্বাণী আর আবেগঘন সব পোস্ট। তার ব্যতিক্রম নন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশিও। বরাবরের মতো এবারও তিনি আর্জেন্টিনার পক্ষেই নিজের সমর্থনের কথা জানিয়ে আসছেন।

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আলোচিত লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। ম্যাচটি ঘিরে যখন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, ‘চারিদিকে ব্রাজিলের যে পরিমাণ দীর্ঘশ্বাস, কেমন যেন ভয় ভয় লাগতেছে! কী যে হয় আজ, সময়ও তো দেখি যায় না!’

পোস্টে জয়ের কোনো দৃঢ় ঘোষণা বা আত্মবিশ্বাসী বার্তা না দিয়ে বরং ম্যাচপূর্ব দুশ্চিন্তার কথাই তুলে ধরেছেন তিনি। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের হতাশা এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আবেগের প্রসঙ্গ টেনেই নিজের শঙ্কার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

খুশির এই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে আর্জেন্টিনা ও ব্রাজিল- দুই দলের সমর্থকরাই সরব হয়ে ওঠেন। কেউ আর্জেন্টিনার জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাসের প্রসঙ্গ টেনে মজার মন্তব্য করেছেন। অনেকেই অবশ্য অভিনেত্রীর উদ্বেগকে একজন প্রকৃত ফুটবল সমর্থকের স্বাভাবিক অনুভূতি বলেই উল্লেখ করেছেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।