‘আজ এক দলের স্বপ্ন বাড়ি যাবে’, আর্জেন্টিনা নিয়ে খোঁচা ব্রাজিল সমর্থক হিমির
ফুটবল বিশ্বকাপ মানেই তারকাদের উন্মাদনা। প্রিয় দলকে ঘিরে সামাজিকমাধ্যমে নিজেদের আবেগ প্রকাশে পিছিয়ে থাকেন না শোবিজ অঙ্গনের তারকারাও। সেই তালিকায় শুরু থেকেই ছিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
বিশ্বকাপের শুরু থেকে ব্রাজিলকে নিয়ে একের পর এক পোস্ট করেছেন এই অভিনেত্রী। প্রিয় দলের জার্সি পরে ছবি প্রকাশ করেছেন, ম্যাচের আগে শুভকামনাও জানিয়েছেন। তবে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর যেন নতুন এক বার্তা দিলেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিশরের জার্সি পরে একটি ছবি পোস্ট করেন হিমি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকে এক দলের স্বপ্ন যাবে বাড়ি! আর প্রিয় দল মিশরের জন্য শুভকামনা!’
যদিও কোথাও আর্জেন্টিনার নাম উল্লেখ করেননি অভিনেত্রী, তবে পোস্টের ভাষা ও সময় দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন, আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে তিনি আর্জেন্টিনার বিদায়ের ইঙ্গিতই দিয়েছেন। মন্তব্যের ঘরেও সেই আলোচনা জমে উঠেছে। কেউ কেউ লেখেন, ‘আজকের ম্যাচেই স্বপ্নভঙ্গ হবে’, আবার কেউ বিষয়টিকে মজার খোঁচা হিসেবেই দেখছেন।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর হিমির এই পোস্ট নতুন করে ফুটবল সমর্থকদের আলোচনায় জায়গা করে নিয়েছে। প্রিয় দল ছিটকে যাওয়ার পরও যে বিশ্বকাপের উত্তেজনা থেকে দূরে সরে যাননি, বরং অন্য ম্যাচ নিয়েও নিজের অবস্থান জানাচ্ছেন সেটিই স্পষ্ট হয়েছে তার সর্বশেষ পোস্টে।
এদিকে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচ শুরুর আগেই সামাজিকমাধ্যমে সমর্থকদের পাল্টাপাল্টি পোস্টে উত্তাপ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন
Array