পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন
শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে শেষ হাসি হাসল স্পেন। ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগালের রোমাঞ্চকর দ্বৈরথে শেষ পর্যন্ত জয় পেল লা রোহারা।
যোগ করা সময়ের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের শেষ স্বপ্নও।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসের ঐতিহাসিক কটন বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় স্পেন ও পর্তুগাল। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। বল দখল, গতি ও আক্রমণের ধার—সবকিছুতেই ছিল প্রতিদ্বন্দ্বিতা। তবে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে পুরো ৯০ মিনিটে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা সময়েই আসে ম্যাচের নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো অসাধারণ বুদ্ধিমত্তায় পর্তুগালের দুই সেন্টার ব্যাকের মাঝ দিয়ে দৌড়ে যান। এরপর নিচু শটে বল জালে পাঠিয়ে স্পেনকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন।


আপনার মতামত লিখুন
Array