প্রথমার্ধেই ভিনিসিয়ুসের জোড়া গোল, ২-০তে এগিয়ে ব্রাজিল
ম্যাচে এখন বিরতি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমাইরাসের ক্রসে ভিনিসিয়ুস জুনিয়রের হেড জাল খুঁজে নিল ব্রাজিল। এর মধ্য দিয়ে বিশ্বকাপে চতুর্থ গোলের দেখা পান রিয়াল মাদ্রিদ তারকা।
ষষ্ঠ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। এই বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল। আগের দুই ম্যাচেও গোল পেয়েছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনা কিপার অ্যাঙ্গাস গানের পাস আয়ত্বে রাখতে পারেননি। রায়ান তার শট আটকে দিলে বল চলে যাচ্চিল গানের কাছে। তবে চতুর ভিনিসিয়ুস সেটা আয়ত্বে নিয়েই ফাঁকা পোস্টে জমা করেন।
আরও একটি গোলের দেখা পেয়ে গিয়েছিলেন এই ব্রাজিল তারকা। তবে ভিএআর- তা বাতিল করে। দেখা যায় বল স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়ে গোল করেছিলেন।
এদিকে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার। একাদশে রয়েছন-
আলিসন ; দানিলো, মার্কিনিয়োস, মাগালায়েস, দগলাস সান্তোস ; কাসেমিরো, ব্রুনো গিমাইরাস, পাকেতা; রায়ান, কুনিয়া, ভিনিসিয়ুস ।


আপনার মতামত লিখুন
Array