চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন।
তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।
২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। মাঠের লড়াই শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে যেমন অভিজ্ঞ তারকাদের আধিপত্য আছে, তেমনি সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার।
সবচেয়ে বড় চমক এবং স্বস্তির খবর হলো নেইমারের দলে থাকা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা ফরোয়ার্ড চোট কাটিয়ে আবারও সেলেসাওদের জার্সিতে বিশ্বমঞ্চে নামার অপেক্ষায় আছেন। তার সাথে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো চেনা মুখগুলো।
ভবিষ্যতের দিকে তাকিয়ে স্কোয়াডে তরুণদের অগ্রাধিকার দিয়েছেন কোচ। চেলসিতে নাম লেখানো এস্তেভাও এবং জোয়াও পেদ্রোর পাশাপাশি লিওঁতে খেলা এনড্রিক এবং বোর্নমাউথের রায়ানের অন্তর্ভুক্তি নজর কেড়েছে ফুটবল ভক্তদের। এছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ থেকে পেড্রো ও কাইও জর্জের মতো পারফর্মারদেরও রাখা হয়েছে প্রাথমিক তালিকায়।
২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা ওঠার মাত্র এক মাস বাকি থাকতে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসিকে কেন্দ্র করে সাজানো এই তালিকায় থাকা ফুটবলারদের মধ্য থেকেই বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেবেন লিওনেল স্কালোনি।
তালিকায় ঘরোয়া লিগের আধিপত্য এই তালিকায় রিভার প্লেটের ৬ জন এবং বোকা জুনিয়র্সের ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। কোচ লিওনেল স্কালোনি এছাড়া আর্জেন্টিনার ঘরোয়া লিগের আরও কিছু মুখ যুক্ত করেছেন, যেমন রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস এবং গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস।
নতুন মুখ ও তরুণ তুর্কি তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা এর আগে স্কালোনির অধীনে কোনো ম্যাচ খেলেননি। এদের মধ্যে জার্মানির হামবুর্গ এসভি-তে খেলা নিকোলাস কাপালদো, গেতাফে’র জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো অন্যতম।
তরুণদের মধ্যে চেলসিতে খেলা আলেহান্দ্রো গারনাচো এবং রোমায় দুর্দান্ত ফর্মে থাকা মাতিয়াস সুলে তালিকায় রয়েছেন। জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও তালিকায় স্থান পেয়েছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসের প্রতি আপত্তিকর আচরণের কারণে ফিফা তার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে।
পরিকল্পনা ও প্রস্তুতি খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের খেলা শেষ করে এজিজায় এএফএ-র ক্যাম্পে যোগ দেবেন। জুনের শুরুতে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে পাড়ি জমাবে, যেখানে তারা বিশ্বকাপের বেস ক্যাম্প করবে।
মূল আসর শুরুর আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ নেসার উদ্দিন রুজেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নবগঠিত কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
ময়মনসিংহের তারাকান্দার সন্তান সৈয়দ নেছার উদ্দিন রুজেন দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
নতুন এই দায়িত্ব তার রাজনৈতিক পথচলায় আরও গতিশীলতা আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন
Array