সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে আশাবাদী নিশাত তাসনিম
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে সিরাজগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিশাত তাসনিম।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
এসময় নিশাত তাসনিম বলেন, আমি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পেরে আমি গভীরভাবে অনুপ্রাণিত ও গর্বিত।
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা আমার পথচলার প্রেরণা।
নিশাত আরো বলেন, আমার পরিবার জাতীয়তাবাদের আদর্শে সারাজীবন এলাকায় মানুষের সেবা করে গেছেন৷ এখনও করছে। তাদের উত্তরসূরী হিসেবে আমিও এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, তাদের পাশে থাকতে চাই। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।


আপনার মতামত লিখুন
Array