সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম দেওয়া হবে। মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা; জামানত ৫০ হাজার টাকা।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
এদিন সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা।
আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন
Array