স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মা/রা গেছেন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
জানা গেছে, ডালিয়া নওশীন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এবার শারীরিক অবস্থার অবণতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
সাদিয়া আফরিন মল্লিক জানান, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশি নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বেগম ডালিয়া নওশিন। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।


আপনার মতামত লিখুন
Array