ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান
বেশ কয়েক বছর ঈদে ড. মাহফুজুর রহমানের গান মানেই ছিল শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকতেন তার গান নিয়ে ট্রল করার জন্য। করোনা মহামারিতেও থেমে ছিলেন না তিনি। তবে গত বছর থেকে ঘটেছে ছন্দপতন।
আসন্ন রোজার ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে এমনটিই জানানো হয়েছে।
সেখান থেকে আরও জানানো হয়েছে, ‘এবার ঈদে গান শোনাচ্ছেন না ড. মাহফুজুর রহমান। তিনি গত বছর থেকে গান পরিবেশন করছেন না তারাই ধারাবাহিকতায় এবারও নতুন কোনো গান গাইবেন না।’
সবশেষ ২০২৪ সালের কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।
ওই বছর এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।


আপনার মতামত লিখুন
Array