খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’-এ চড়ে চঞ্চল-মোশাররফের বড় পর্দায় ফেরা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
‘বনলতা এক্সপ্রেস’-এ চড়ে চঞ্চল-মোশাররফের বড় পর্দায় ফেরা!

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। মহা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে উপস্থিত সকলে এই ট্রেলারটি উন্মোচন করেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকেই।

এরই মধ্যে ট্রেলারে দেখানো বেশকিছু সংলাপ নিয়ে নেট মাধ্যম সরব। তবে চঞ্চল চৌধুরীকে দেয়া মোশারফ করিমের একটি সংলাপ নিয়ে দর্শকের মাতামাতির যেন কমতি নেই।

ট্রেলার মুক্তির পর পর শুরু হয় সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব। হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা

এরপর একে একে কথা বলেন পরিচালক তানিম নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নুর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার।

এর আগে ‘উৎসব’ বানিয়েছিলেন তানিম নূর। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার, আইয়ুব বাচ্চু ভাইকে স্মরণ করছি। যেকোনো সিনেমা একা করা যায় না। সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সিনেমায় অত্যন্ত গুণী অভিনয়শিল্পীরা আছেন। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

চঞ্চল চৌধুরী ও মোশারফ করিম এই সিনেমার মাধ্যমে প্রায় ১২ বছর পর বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন। তারাও বেশ উচ্ছ্বসিত, আবেগে আপ্লুত।

শরীফুল রাজ বলেন, “আমি হুমায়ূন স্যারের ভক্ত। স্যার বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আর সিনেমাটা হলে গিয়ে পরিবার নিয়ে দেখবেন।”

সাবিলা নূর বলেন, ‘আমার সবচেয়ে বেশি দৃশ্য ছিল মোশাররফ করিম ভাইয়া ও রাজ ভাইয়ার সঙ্গে। দুজনের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, দুজনকে অনেক জ্বালিয়েছি বিরক্ত করেছি। তানিম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে চিত্রা চরিত্রে ভাবার জন্য। সেই সাথে আমি পুরো টিমের কাছে ভীষণ গ্রেটফুল।’

বনলতা এক্সপ্রেস প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।