খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

আই হ্যাভ এ প্ল্যান: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
আই হ্যাভ এ প্ল্যান: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গলফ ক্লাবের বলরুমে তিন দিনের সম্মেলনে হাউস রিপাবলিকানদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ এ প্ল্যান)। আমি আশা করি, আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে।’

গতকাল (সোমবার, ৯ মার্চ) এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে এবং তিনি বিষয়টি নির্ধারিত সময়ের অনেক আগেই ঘোষণা করেছিলেন। তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাঙ্কারের চলাচলে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত যতটা আঘাত করেছে, তার চেয়ে ২০ গুণ বেশি আঘাত হানবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম, যা ইরানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তবে একই সঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতি তৈরি হবে না।

এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানকে চীনসহ অন্যান্য দেশ ‘উপকার’ হিসেবেই দেখবে। কারণ এতে বৈশ্বিক তেল সরবরাহ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা বজায় থাকবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।