মৃ/ত্যু/র গুজবে বিব্রত হায়দার হোসেন, বললেন ‘আমি ভালো আছি’
হঠাৎ করে সামাজিকমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাতে শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ করেন। এসময় তিনি বলেন, ‘আমি ভালো আছি। এসব খবর কারা ছড়ায় জানি না। একের পর এক ফোন আসছে, বিব্রতকর পরিস্থিতি।’
হায়দার হোসেন আরও বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। সবাইকে আপনারা জানিয়ে দেন আমি সুস্থ আছি।’
সামাজিকমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন এই গায়ক।
বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘শাড়ি’ কিংবা ‘আমি ফাইসা গেছি’র মতো গানগুলো এখনো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। বলে বাস্তবতার কথা।
বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও হৃদয়ে রেখে দিয়েছেন শ্রোতারা।


আপনার মতামত লিখুন
Array