দুধ-ভাত সঙ্গে কলা হলেই পরীমণির সেহেরি হয়ে যায়
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আগেই জানিয়েছিলেন তার খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় দুধের তৈরি যেকোনো খাবার।
বিশেষ করে দুধের তৈরি পায়েস বেশি পছন্দের পরীমণির। এছাড়া তার নানী আর বড় খালার হাতের রান্না খুবই পছন্দ ছিল। কিন্তু তারা এখন আর কেউই বেঁচে নেই।
চলছে রমজান মাস। এবার সেহরি ও ইফতারের খাবার নিয়ে মুখ খুললেন পরীমণি। রোববার (২২ ফেব্রুয়ারি) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পরী বলেন, দুধ-কলা আর ভাত বেশি পছন্দ করি, ওটাতেই চলে যায়।
এদিকে ইফতারির সময় তেমন ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়া হয় না বলেই জানান এই চিত্রকন্যা। তার কথায়, সবার জন্য আয়োজন করতে আমার ভালো লাগে। আমি শরবত, খেজুর দিয়ে ইফতারি করে ফেলি।
একবার রমজানের সময় শুটিংয়ে ভুলে পানি খেয়ে ফেলছিলেন বলেও জানান পরীমণি।
এদিকে, পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন
Array