শপথ নিতে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুৎ করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভীড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন।
সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান।
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, সংসদের ভেতরে সকালে অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারও তা হচ্ছে সংসদে।


আপনার মতামত লিখুন
Array