খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেবিদ্বারে কোনো কোরামবাজি চলবে না, হেডম দেখানো যাবে না। আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসা যাবে না। হাটবাজার নিয়মতান্ত্রিকভাবে হবে। রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি। ছবির রাজনীতি, পদের রাজনীতি এসব করা যাবে না। যারা নেতার তেলবাজি করে, এগুলো মানুষ পছন্দ করে না। নেতার ভালো কাজের সুনামের পাশাপাশি ভুল হলে তার সমালোচনা করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর গতকাল রাত সাড়ে ৮টায় দেবিদ্বার এনসিপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

নেতা-কর্মীদের অনুরোধ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভোটের আগে আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, এখনো তেমনি বাড়ি বাড়ি গিয়ে যুবকদের উন্নয়নে বেকারত্ব দূর করতে কীভাবে কাজ করা যায়, তা-ই করেন। মনে রাখবেন, আপনারা বিজয় পাননি, আপনারা দায়িত্ব পেয়েছেন। এত দিন আপনারা ওয়াদা করে আসছেন, এখন ওয়াদা পূরণের সময় আসছে। আগামী ৫ বছর শুধু কাজ, উদ্‌যাপনের কোনো সময় নেই। আল্লাহ যেন আমাদের অহংকারী না বানায়।’

এ সময় ছাত্রসংগঠনের নেতাদের উদ্দেশ করে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ছাত্ররাজনীতি কখনো পড়াশোনা কিংবা কর্মসংস্থানের বিকল্প নয়। ছাত্রসংগঠন একটি দলকে যেমন এগিয়ে নিতে পারে, পক্ষান্তরে তাদের কর্মকাণ্ডের কারণে দলের আবার ক্ষতি হয়ে যেতে পারে। মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে সচেতন থেকে কিশোর অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এবার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে কোনো খুন হয়নি। এর আগে খুনবিহীন এমন কোনো নির্বাচন হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন করতে গিয়ে প্রশাসন একটু কঠোর ছিল, সে ক্ষেত্রে আপনারা মনে কিছু নেবেন না।’

এ সময় ১১ দলীয় জোটের নেতারাসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।