তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সামাজিকমাধ্যমে দেয়া বার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এক্সে দেয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সংসদ নির্বাচনে বিএনপিকে জোরালো জয়ে নেতৃত্ব দেয়ায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
শেহবাজ শরিফ আরও বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি আগ্রহী। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে নির্বাচনে বিএনপির জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আপনার মতামত লিখুন
Array