নির্বাচন বিতর্কিত করতে কা/রচুপি ও স/হিং/সতা জনগণ রু/খে দিয়েছে: মাহদী আমিন
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতে কালো টাকা, কারচুপি ও নানা সহিংসতা হয়েছে। এর প্রেক্ষিতে যারা দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেক জায়গায় এ ধরনের অপপ্রয়াসকে জনগণ রুখে দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য। এ বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’ এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তী সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ধন্যবাদ জানান তিনি।
মাহদী আমিন বলেন, ‘কিছু জায়গায় জাল ভোট, সিলমারা ব্যালট, আবার মৃত ব্যক্তির ভোট দেয়ার দৃষ্টান্ত রয়েছে। চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগমাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যেন জনমনে ভীতি তৈরি হয়।’ চূড়ান্ত ফল না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে থাকার আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন
Array