ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমু
ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানা। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন তিনি।
এদিন বিকেল ৫টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকেরা গণমিছিল বের করেন।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সহস্রাধিক মানুষ অংশ নেন। মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।
মিছিল চলাকালে পথে পথে মানুষ শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রচারণায় এগিয়ে আছেন রুমিন ফারহানা।


আপনার মতামত লিখুন
Array