খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

শুরু হচ্ছে পডকাস্ট ‘সিনথেসিস উইথ সায়েম’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
শুরু হচ্ছে পডকাস্ট ‘সিনথেসিস উইথ সায়েম’

আজ (৭ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন পডকাস্ট ‘সিনথেসিস উইথ সায়েম /Synthesis with Sayem’। পডকাস্টটির প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন ড. তৌফিক জোয়ার্দার।

ড. তৌফিক জোয়ার্দার একজন জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রথম পর্বে তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও নীতিমালা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে কীভাবে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠন করা যেতে পারে, সে বিষয়ে নিজের বিশ্লেষণ ও মতামত তুলে ধরবেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন কানাডা-প্রবাসী সায়েম আহমেদ। তিনি বর্তমানে টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটিতে আইন বিষয়ে (Law) অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত আছেন। বিশেষ করে, তিনি কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি অব কানাডার (Liberal Party of Canada) ফেডারেল রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। বর্তমানে তিনি দলটির ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশন (Federal Liberal Association)-এর অর্গানাইজেশন চেয়ার (Organization Chair) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের আশা, ‘Synthesis with Sayem’ পডকাস্টটি নীতি, রাজনীতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুতে তথ্যভিত্তিক ও গভীর আলোচনা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।