তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
রোববার বিকালে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে উঠান বৈঠক করেন তিনি। পরবর্তীতে বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেন। উভয় বৈঠকে তিনি ধানের শীষে ভোট চান।
একইসঙ্গে তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ শর্মিলা রহমান সিঁথিকে তাদের নানা বিষয় তুলে ধরেন।
টিএন্ডটি কলোনিতে সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে। এদিন সন্ধ্যায় রাজধানীর কালাচাঁদপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন কোকোর সহধর্মিণী।
এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন করেন সিঁথি।


আপনার মতামত লিখুন
Array