সারজিস আলমকে শোকজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেয়ায় তাকে শোকজ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে মোট ৩০টি আসনে লড়বে দলটি।


আপনার মতামত লিখুন
Array