নতুন বছরের শুরুতেই এলো সজীব হাসানের ‘পরান তুমি’
সংগীতশিল্পী সজীব হাসান ইতোমধ্যেই মিডিয়া অঙ্গনে নিজের প্রতিভা ও সুনামের স্বাক্ষর রেখেছেন। নতুন বছরের শুরুতেই তিনি সাউন্ডটেক থেকে প্রকাশ করেছেন তার নতুন গান ‘পরান তুমি’।
গানটির কথা লিখেছেন দুলাল মাহমুদ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই এঞ্জেল। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সজীব হাসান নিজে ও ফারজানা হাসান।
নতুন গানটি নিয়ে সজীব হাসান বলেন, আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। তাই সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। শ্রোতাদের ভালো লাগাই আমার সার্থকতা। তাদের ভালো লাগলেই আমাদের সব পরিশ্রম সফল হয়। এই গানের সঙ্গে যুক্ত সকল সহকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ।
এছাড়া তিনি সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। শিল্পীর ভাষ্য অনুযায়ী, গানটি ইতোমধ্যেই শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে।


আপনার মতামত লিখুন
Array