দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর-কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্বোধন
দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর-কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসক্লাবের উদ্বোধন করেন ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শ্যামপুর-কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম। এছাড়াও ঢাকা-৫ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, শ্যামপুর-কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এই প্রেসক্লাব এলাকাভিত্তিক সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন
Array