খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

ভক্তের অপ্রাসঙ্গিক প্রশ্নে জবাব দিলেন প্রভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
ভক্তের অপ্রাসঙ্গিক প্রশ্নে জবাব দিলেন প্রভা

বছরের প্রথম দিন ভক্তদের সঙ্গে ফেসবুক আড্ডায় হাজির হন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই আড্ডায় নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখেও পড়তে হয় তাকে।

যদিও ফেসবুক লাইভে ভক্তদের প্রভা জানান, গতকাল থেকেই তাকে অনেক ভক্ত-সহকর্মী একের পর এক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। যে কারণেই তার এই লাইভ আড্ডায় আসা। লাইভে শুরুতেই ভক্ত ও সহকর্মীদের নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি।

লাইভের শুরু থেকেই ভক্তরা প্রভাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে থাকেন। কেউ কেউ মন্তব্যে নানা প্রশ্ন করেন। সেগুলো নিয়ে প্রভা বলেন, ‘আপনারা মন্তব্য করে প্রশ্ন করতে পারেন। ভালো-মন্দ যে মন্তব্যই করেন না কেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি খুবই অপ্রাসঙ্গিক হয়, যদি অশিক্ষিতের মতো করে কোনো মন্তব্য কেউ করেন, চেষ্টা করব সেটা অ্যাভয়েড করতে। ভালো মন্তব্যের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।’

সেখানে বেশির ভাগ ভক্ত মন্তব্য করেন বর্তমানের ব্যস্ততা কী নিয়ে সেটা জানতে, কী করছেন সেটা জানতে। তবে কেউ কেউ মন্তব্য করেন বিয়েসহ ব্যক্তিগত বিষয় নিয়ে। সেসব প্রশ্ন শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে বিয়ে প্রসঙ্গের প্রশ্নের উত্তর দেন প্রভা।

তিনি বলেন, ‘আচ্ছা ভাই, আপনার এই রকম প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন! বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন? আমি তো রক্ত-মাংসের মানুষ। যেদিন যেটা ওপর আল্লাহ লিখে থাকবে, সেদিন সেটাই হবে।’

যোগ করে প্রভা বলেন, ‘এগুলো পারসোনাল ব্যাপার, এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ, প্রতিটা মানুষই চায় সংসার করতে। সেটা আবার যেদিন লেখা থাকবে হবে।’

বর্তমানে চাকরির পাশাপাশি শুটিং নিয়েও ব্যস্ত প্রভা। ২০২৪ সালে ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় নাম লিখিয়েছেন। একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন তিনি। এর একটি ‘দুই পয়সার মানুষ’, অন্যটি ‘দেনা পাওনা’। পরিচালনায় আছেন ঝুমুর আসমা ও সাদেক সিদ্দিকী।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।