প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন
দেশে নেমেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সরকার প্রধানকে নিরাপত্তার ব্যবস্থা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে তারেক রহমানকে বলতে শোনা যায়- আপনার শরীর কেমন আছে? দোয়া করবেন।
আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নিরাপত্তার জন্য আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। আই অ্যাম গ্রেইটফুল। থ্যাংক ইউ সো মাচ।


আপনার মতামত লিখুন
Array