ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতের আমির
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোরবার (২১ ডিসেম্বর) বাদ ফজর শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন তারা।
কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, গতকালকে হাদির জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি সারা দুনিয়া জানাজার সঙ্গে সম্পৃক্ত ছিল।
হাদির হত্যাকাণ্ড নির্বাচনে প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা আশা করি নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এর প্রভাব নির্বাচনে পড়বে না।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদ সহ জামায়ত ও শিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন
Array