সুখবর পেলেন বাঙলা কলেজ ছাত্রদল নেতা ফয়সাল রেজা
দল থেকে বহিষ্কারের পর এবার সুখবর পেয়েছেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজা। তার ওপর আরোপিত সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ নেই।
রোববার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সরকারি বাঙলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজার সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না।
সেখানে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফয়সাল রেজাকে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। একই সঙ্গে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন
Array