ভারতকে হারিয়ে ২৫ বছর পর সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
গুয়াহাটি টেস্টে ভারত যে হারতে চলেছে তা গতকালই ধারণা করেছিলেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। স্বাগতিকদের জন্য সুযোগ ছিল ড্র করার। তবে সেই কঠিন কাজটি আর শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেনি রিশব পন্তের দল।
গতকালই ২ উইকেট হারানো গৌতম গম্ভীরের শিষ্যরা আজ বাকি ৮ উইকেট হারিয়েছে। প্রোটিয়া স্পিনারদের দাপটে অল আউট হয়েছে ১৪০ রানেই। এতে ৪০৮ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
দুই ম্যাচ জিতে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল টেম্বা বাভুমার দল।
ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০০ সালে। হ্যান্সি ক্রনিয়ের অধীনে সেই জয়ের পট এবারই প্রথম সিরিজ জেতার স্বাদ পেল প্রোটিয়ারা।
এর আগে কলকাতায় সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সেও স্বাগতিকদের হারিয়েছিল টেম্বা বাভুমার দল।


আপনার মতামত লিখুন
Array