ঢাকা-১৫ আসনে মিল্টনের পক্ষে প্রচারে সরব মহানগর ছাত্রদল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন শফিকুল ইসলাম খান মিল্টন। ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন তিনি।
মনোনয়ন পাওয়ার পর আসনটিতে ধানের শীষের এই প্রার্থী জোর প্রচারণা চালাচ্ছে। ভিন্ন ভিন্ন আয়োজনে প্রচারণায় নেমেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২১ নভেম্বর) তার পক্ষে বিশাল প্রচার মিছিল করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
এদিন বিকেলে মিরপুরের ৬০ ফিট এলাকায় অবস্থিত মণিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলটির শেওড়াপাড়া শাখার সামনে গিয়ে শেষ হয়। এতে মহানগর পশ্চিম ছাত্রদল ছাড়াও এর অন্তর্গত বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন।
বলে রাখা যায়, ঢাকা ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন মহানগর যুবদলের নেতা ছিলেন। ২০২৩ সালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়। তিনি কিছুদিন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন
Array