ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ও বিএনপির মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নও বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেওয়া হয়।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ শনিবার (৩ জানুয়ারি) এবং আগামীকাল রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে। যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিলগুলো নিষ্পত্তি করা হবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন
Array