মার্কেটিং এক্সিকিউটিভ নিচ্ছে এশিয়া আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট
চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এশিয়া আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ (Asia IT & Language Institute) ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি মার্কেটিং এক্সিকিউটিভ (নারী) পদে জনবল নিয়োগ দেবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের মার্কেটিং কার্যক্রমের পাশাপাশি ভিডিও কনটেন্ট তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করতে হবে।
যেসব কাজ করতে হবে:
নিয়োগ প্রাপ্তকে প্রতিষ্ঠানের জন্য আকর্ষণীয় ভিডিও কনটেন্ট তৈরি, পেশাদার ভিডিওর জন্য ক্রিয়েটিভ আইডিয়া ও কনটেন্ট প্ল্যান করা, বিজ্ঞাপন ও প্রচারণামূলক ভিডিও তৈরি, এডিট ও আপলোড এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও ইন্টার্যাকশন রেসপন্সের কাজ করতে হবে। পাশাপাশি ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি ও মার্কেটিং কার্যক্রমে সহায়তা করতে হবে।
যোগ্যতা:
প্রার্থীর ভিডিও শুট ও এডিটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দক্ষতা, সৃজনশীল চিন্তা ও নতুন আইডিয়া দেওয়ার সক্ষমতা থাকতে হবে। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আগ্রহী, আত্মবিশ্বাসী ও টিম প্লেয়ার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বেতন ও অন্যান্য সুবিধা:
প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসিক ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। তবে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে asiaitanguagelng@gmail.com ঠিকানায়। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ০১৬২৯-০৮৪৫১৩ নম্বর।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৬ উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন
Array